Tuesday, June 23, 2026

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেছিলেন মহুয়া। শুক্রবার শুনানিতে বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ (High Court Division Bench) জানায়, লোকপালের নির্দেশে ত্রুটি ছিল তাই গোটা বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন আছে।

‘প্রশ্ন ঘুষ মামলা’য় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের (CBI investigation) নির্দেশ দিয়েছিল লোকপাল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের অনুমতি দেয় দেশের অ্যান্টি-কোরাপশন ওয়াচডগ। এর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ। তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশও চেয়েছিলেন। শুক্রবার সেই মামলার শুনানিতে লোকপালের চার্জশিট সংক্রান্ত সিদ্ধান্তটাই বাতিল করে দিল আদালত। লোকপালকে এক সপ্তাহের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিয়ে গোটা বিষয়টি হাইকোর্টকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...