Friday, June 26, 2026

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

Date:

Share post:

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে দ্বিতীয় দফার বৈঠক হলেও রাজ্য সরকার ও রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কোনও সমাধানে এসে পৌঁছাতে পারেনি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ১৭ ডিসেম্বর এই বৈঠক হয়। সেখানে RVNL-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের কাজ শেষ করতে মাত্র তিন দিন প্রয়োজন। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হলে মেট্রোর গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব বলে দাবি করা হয়। তবে একই সঙ্গে RVNL-এর আইনজীবী আদালতে জানান, পুলিশের মতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে।

রাজ্যের পক্ষের আইনজীবীর দাবি, “দশকের পর দশক ধরে মেট্রোর কাজ চলছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে RVNL-এর অসুবিধা কোথায়?” রাজ্যের বক্তব্য, নাগরিকদের দৈনন্দিন যাতায়াত ও যানজটের বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি। এদিকে, গত ১৭ ডিসেম্বরে বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিন জানান, বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আরও পড়ুন: গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, সে বিষয়ে আগামী সোমবারের মধ্যে স্পষ্ট অবস্থান জানাতে হবে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে পরবর্তী শুনানি সোমবার। আদালতের নির্দেশ ও আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই এখন নজর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...