Friday, April 24, 2026

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

Date:

Share post:

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ থেকে একজন সদস্যকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তৃণমূলের রাজ্যসভার (RajyaSabha) সদস্য দোলাকে শ্রম, মহিলা এবং সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিষয়গুলি উত্থাপনের জন্য বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দেওয়া হয়েছে।

দোলার (Dola Sen) হাতে এই পুরস্কার তুলে দেন প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই (B R Gavai)। পুরস্কার পেয়ে দোলা জানিয়েছেন, তিনি খুবই খুশি। দেশের মানুষ এবং রাজ্যের মানুষকে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁরা সাংসদ জীবনে শ্রমিকদের অধিকার, মহিলা উন্নয়ন, সামাজিক ন্যায়ের মত বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যের উপর ভিত্তি করে সংসদ ভবনে নিজের অবস্থান নিয়েছেন। সেই কারণেই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার নয়াদিল্লির নতুন মহারাষ্ট্র সদনে অনুষ্ঠিত হয় লোকমত সংসদীয় পুরস্কার ২০২৫। সেখানে বিভিন্ন দলের সংসদ সদস্যদের সম্মানিত করা হয়েছিল। দোলার সঙ্গে একই পুরস্কার পেয়েছেন বিজেপি-র লোকসভার সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও।
আরও খবরবাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

শিক্ষা-যুব সম্পর্কিত বিষয়গুলিতে আলোচনায় অংশগ্রহণের জন্য সপার (SP) সাংসদ ইকরা চৌধুরীকে সেরা নবাগত মহিলা সাংসদ হিসাবে মনোনীত করার পাশাপাশি রাজ্যসভার মনোনীত সাংসদ সুধা মূর্তি এই সম্মান পেয়েছেন। জীবনকৃতি সম্মান (লোকসভা), সেরা সাংসদ (লোকসভা), সেরা মহিলা সাংসদ (লোকসভা), সেরা নবাগত সাংসদ (লোকসভা), জীবনকৃতি সম্মান (রাজ্যসভা), সেরা সাংসদ (রাজ্যসভা), সেরা মহিলা সাংসদ (রাজ্যসভা), সেরা নবাগত সাংসদ (রাজ্যসভা)- এই আটটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

Related articles

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক...