Tuesday, June 23, 2026

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

Date:

Share post:

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট।  ক্লাব জোটের পক্ষে চিঠি পাঠালেন মোহনবাগানের সিইও বিনয় চোপড়া।ফেডারেশনকে ১০ কোটি টাকা দিয়ে এবারের মত আইএসএল(ISL) করতে চেয়ে পাঠাল সম্মিলিত ক্লাবজোট। ইস্টবেঙ্গল বাদে আইএসএলের বাকি ১২টি ক্লাব এই চিঠিতে সই করেছে।

ক্লাব জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে,  ১০ কোটি টাকার যে অনুদান যাতে দেশের তৃণমূল পর্যায়ে ব্যবহার করা হয়। সেখানে তারা এআইএফএফ-কে(AIFF) কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। তবে চলতি মরশুমের জন্য ফেডারেশনকে কোনও অর্থ দেওয়ার ইচ্ছা তাদের নেই। ২০২৬-২৭ মরশুমের পর থেকে এআইএফএফ-কে ১০ কোটি টাকা দিতে পারে ক্লাব জোট।

শর্তাবলি পূরণ হলে ক্লাবগুলি ৪৫ দিনের মধ্যে আইএসএলের ২০২৫-২৬ মরশুম শুরু করার পরিকল্পনা করছে। ক্লাব জোটের যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে, ‘ক্লাবগুলি স্বীকার করে প্রস্তাবিত পরিকাঠামোর জন্য এআইএফএফের সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে।’

আইএসএল পরিচালনার জন্য একটি কোম্পানি গঠন করা হবে। ক্লাবগুলির তৈরি কোম্পানির হাতে স্থায়ী ভাবে আইএসএলের সিংহভাগ শেয়ার থাকবে। এআইএফএফকেও কিছু শেয়ার দেওয়া হবে।  কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স-এ ফেডারেশনের এক জন প্রতিনিধি থাকবেন।

প্রতিযোগিতা পরিচালনা, সূচি তৈরি, শৃঙ্খলারক্ষা, ক্লাব লাইসেন্সিংয়ের মতো বিষয়গুলি থাকবে এআইএফএফের হাতে। রেফারি এবং ম্যাচ অফিশিয়াল নিয়োগের দায়িত্বও থাকবে এআইএফএফ-র হাতে। আর বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাব জোটে সই করেনি। তাহলে ক্লাব জোট আইএসএল আয়োজন করলে সেখানে খেলবে না লাল হলুদ, নাকি তাদের আভ্যন্তরীণ জটিলতা এখনও মেটেনি।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...