Friday, June 26, 2026

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

Date:

Share post:

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। নতুন অ্যাপ তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারি কলেজ ও হাসপাতালগুলিতে প্রেসক্রিপশনে হাতের লেখা থেকে ওষুধ নির্বাচনের অসঙ্গতি বারবার সামনে এসেছে। কিন্তু তা যথাযথভাবে পালন হচ্ছে না, এবার সব কিছু নজরে রাখতে চালু করা হচ্ছে বিশেষ অ্যাপের মাধ্যমে অডিট ব্যবস্থা।

স্বাস্থ্য দফতর ছ’মাস ধরে বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্ট খতিয়ে দেখে জানিয়েছে- চিকিৎসকদের অস্পষ্ট ও প্যাঁচানো হাতের লেখা, বেড হেড টিকিট ও ওপিডি প্রেসক্রিপশনে জেনেরিক নামের বদলে ব্র্যান্ডনেম লেখা, প্রাথমিক ক্লিনিক্যাল ডায়াগনোসিস না দেওয়া, চিকিৎসকের সম্পূর্ণ পরিচয় (সই, নাম, রেজিস্ট্রেশন নম্বর, তারিখ ও সময়) উল্লেখ না করা, পাশাপাশি রোগীর গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল তথ্য ও ভাইটালস না লেখা, ওষুধের সঠিক ডোজ, ব্যবহারের সময় ও নিয়ম ঠিক করে না জানানোর মত করা অভিযোগ উঠেছে।

স্বাস্থ্যকর্তাদের মতে, এই প্রবণতা রোগীর সুরক্ষা, চিকিৎসার কার্যকারিতা এবং যুক্তিসংগত ওষুধ ব্যবহারের নীতির পরিপন্থী। তাই দ্রুত সংশোধনের প্রয়োজন। এই নতুন অ্যাপে প্রাইমারি, সেকেন্ডারি ও টার্শিয়ারি কেয়ারের হাসপাতালগুলি থেকে আলাদা আলাদা ভাবে তথ্য আপলোড করা যাবে। আরও পড়ুন: দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

নির্দেশিকা কার্যকর করতে দায়িত্ব দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার ও অধ্যক্ষদের উপর। মেডিক্যাল কলেজ থেকে জেলা, মহকুমা, গ্রামীণ ও সুপার-স্পেশ্যালিটি হাসপাতাল, এমনকি প্রাথমিক ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরের সমস্ত চিকিৎসকের কাছে এই নির্দেশিকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত অভ্যন্তরীণ প্রেসক্রিপশন অডিট জোরদার করার কথাও বলা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...