Monday, June 8, 2026

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

Date:

Share post:

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়া হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বাংলাদেশের (Bangladesh) হামলাকারীদের জিহাদিদের সঙ্গে তুলনা করেছেন।

বাংলাদেশের জ্বলন্ত ভিডিও পোস্ট (Video Post) করে সোশ্যাল মিডিয়ার ক্ষুব্ধ তসলিমা লিখেছেন, “এক জিহাদির মৃত্যুতে লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করেছে। যা কিছু পেয়েছে ভেঙে টুকরো করেছে। সবকিছু জ্বলিয়ে পুড়িয়ে ছাই করেছে।
ভালুকার দরিদ্র যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়েছে জিহাদিরা। না, কারও দুঃখ হয়নি, কারও হাত কাঁপেনি, কারও মন কাঁদেনি, কারো বিবেক জাগেনি। নারায়ে তকবীর আল্লাহু আকবর বলে উল্লাসে চিৎকার করছে তারা।
জিহাদিস্তানের প্রকৃত চেহারা তো এমনই হয়।”

ছায়ানট ভাঙচুরের একগুচ্ছ ছবি পোস্ট করে তসলিমা (Taslima Nasrin) লেখেন, “কাঁদো বাংলাদেশ কাঁদো”। হাদির হত্যার পর বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম-সহ দেশের একাধিক স্থানে হিংসার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ঢাকার দুটি মিডিয়া হাউসের অফিসে অগ্নিসংযোগ চালায় এবং চট্টগ্রামে ভারতের কনস্যুলেটেও হামলার খবর মেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দায়িত্ব নেয়।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকার কালভার্ট রোডে টোটোয় চড়ে যাওয়ার সময়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় ওসমান হাদির মাথায়। প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। যতদিন দিন যায় তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। এরপর গতকাল রাতে মারা যান হাদি।

সাম্প্রতিক অতীতে ধর্ম অবমাননার অভিযোগে একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ‌অনেক ক্ষেত্রেই অভিযোগের কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...