Tuesday, June 23, 2026

বিজ্ঞাপনে বানান ভুল! মোদি সরকারকে ‘বর্ণপরিচয়’ পড়তে বলে খোঁচা তৃণমূলের

Date:

Share post:

বাংলার বঞ্চনার প্রতি নজর নেই। ভোটের আগে বঙ্গে ডেইলি প্যাসেঞ্জার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, প্রধানমন্ত্রীর নদিয়া (Nadia) সফরে বেশি আলোচনায় এলো বিজ্ঞাপনের ‘বানান বিভ্রাট’। খবরের কাগজের পাতায় কেন্দ্রীয় সরকারি বিজ্ঞাপনে (Advertisement) গুচ্ছ বানান ভুল। আর এই সুযোগ হাতছাড়া না করে কড়া ভাষায় মোদি সরকারকে কটাক্ষ করেছে  তৃণমূল (TMC)।

এদিন নদিয়ায় কুয়াশার কারণে নামতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তবে, সকালে সভার প্রচারের জন্যে ঘটা করে বিজ্ঞাপন প্রকাশিত হয় সংবাদপত্রে। দেখা যায়, তাতে গুচ্ছ বানান ভুল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভুলগুলি লাল কালিতে গোল করে চিহ্নিত করে পোস্ট করা হয়।

বিজ্ঞাপনে (Advertisement) ‘আশীর্বাদ’, ‘হ্রাস’, ‘পাশাপাশি’ এবং ‘উপস্থিতি’-র মতো সাধারণ শব্দগুলিও ভুল বানানে লেখা হয়েছে। এই বানান বিপর্যয়কে হাতিয়ার করে আসরে নামে রাজ্যের শাসকদল। কটাক্ষ করে তৃণমূল লেখে, “আগে বর্ণপরিচয় পড়ুন“।  তৃণমূলের পক্ষ থেকে খোঁচা দিয়ে লেখা হয়, “বিজ্ঞাপনের জন্য বিজেপির (BJP) টাকার অভাব হয় না, কিন্তু সেই টাকার সামান্য অংশ যদি বাংলা বানান শেখার পিছনে  খরচ করা হতো, তবে অন্তত প্রাথমিক বানানগুলি ভুল হতো না।” তৃণমূল এই ঘটনাকে বিজেপির ‘অশিক্ষা’ এবং ‘বাংলার সংস্কৃতির সঙ্গে দূরত্বের’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলা বা ‘বন্দে মাতরম’-কে ‘বন্দে ভারত’ বলে গুলিয়ে ফেলার প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে ‘সাংস্কৃতিক অশিক্ষিত’ বলেও তোপ দেগেছে ঘাসফুল শিবির।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...