Wednesday, June 24, 2026

জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

Date:

Share post:

শনিবার জম্মুর রিং রোডের (Ring Road in Jammu) কাছে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল বাস (Bus Accident)। ঘটনায় ৩৫ জন পড়ুয়া গুরুতর জখম হয়েছে। দ্রুত স্কুল পড়ুয়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মুর একটি স্কুলের ছাত্রছাত্রীরা পিকনিকে গিয়েছিল। রিং রোড ধরে ফেরার সময় বাসে তারা নিজেদের মত আনন্দ করছিল। পড়ুয়াদের সঙ্গে ছিলেন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও।

হঠাৎ স্কুল বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। নিমেষের মধ্যেই উল্টে যায় বাসটি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ছাত্রছাত্রীরা। কয়েকজন পড়ুয়া ও শিক্ষক জখম হন। বাসটি উল্টে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অ্যাম্বুল্যান্স এসে আহত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আপাতত সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ কিভাবে বাসটি উল্টে গেল আর কেনই বা চালক নিয়ন্ত্রণ হারালে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...