Thursday, April 23, 2026

ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা: রুখে দিল পুলিশ, গ্রেফতার ৭

Date:

Share post:

ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির সঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। সেই সব ঘটনার সূত্র ধরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি রুখতে তৎপর বাংলার পুলিশ। এবার সেভাবেই বড়সড় ডাকাতির ছক বানচাল করল পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা পুলিশ। খড়গপুরে (Kharagpur) একটি বড় ডাকাতির ছক বানচাল করেছে স্থানীয় পুলিশ।

রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অকড়া বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ৭ জন দুষ্কৃতীই ভিন রাজ্যের বলে জানিয়েছেন পুলিশ সুপার (SP) পলাশচন্দ্র ঢালী। একটি স্করপিও গাড়ী ও একটি লরি বাজেয়াপ্ত (seize) করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতির জন্য ব্যবহৃত অন্যান্য আরও জিনিস পত্র উদ্ধার করেছে পুলিশ। তাছাড়াও তাঁদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করছে – সূত্রের খবর থেকে এমনটাই জানা গেছে।

আরও পড়ুন : সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

দুবছর আগে খড়গপুর শহরে ডাকাতির হাড়হিম করা ঘটনার পর থেকে অতিরিক্ত সতর্ক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সঙ্গে একাধিক জেলায় ডাকাতির ঘটনায় ভিনরাজ্যে পালাতে খড়গপুরকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করেছে দুষ্কৃতীরা। ফলে পুলিশের তৎপরতা এই শহরে সাম্প্রতিক সময়ে যথেষ্ট বেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে। লরিটি ব্যবহার করে ডাকাতির ছক ছিল। দুষ্কৃতীরা পালানোর জন্য স্করপিও গাড়িটির ব্যবস্থাও রেখেছিল।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...