Wednesday, June 24, 2026

বিরাট-রোহিতের পথেই গিল, বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে নিলেন বড় সিদ্ধান্ত

Date:

Share post:

সদ্য টি২০ দল থেকে বাদ পড়েছেন, ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন শুভমান গিল(Shubman Gill)। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আসন্ন বিজয় হাজারেতে(Vijay Hazare) খেলবেন গিল।

নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে খেলবেন গিল(Shubman Gill)।দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটে রান না থাকা এবং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় শুভমানকে। মাঠের পারফরম্যান্স খারাপ হওয়ায় টি২০ বিশ্বকাপের দল থেকে বাজ পড়েছেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে তিনি বেছে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চ ‘বিজয় হাজারে ট্রফি’-কে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গিলের ব্যাট কথা বলেনি। তিন ম্যাচে মাত্র ৩২ রান আর ১০.৬৬ গড়—এমন পরিসংখ্যান গিলের নামের সাথে ঠিক মানায় না।প্রসঙ্গত ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে। তার আগে ৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারের গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে।

শুভমান ছাড়াও পঞ্জাব দলে থাকছেন আইপিএল কাঁপানো অভিষেক শর্মা এবং বাঁহাতি পেসার অর্শদীপ সিং।বিজয় হাজারে ট্রফির জন্য যে পাঞ্জাব স্কোয়াড  ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন ভারতীয় দলের একাধিক তারকা।দলে আরও রয়েছেন  প্রভসিমরন সিং ও সলিল অরোরা (উইকেটরক্ষক) নমন ধীর, রমনদীপ সিং ও সানভীর সিং (অলরাউন্ডার), হরপ্রীত ব্রার ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...