Friday, April 24, 2026

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

Date:

Share post:

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র মোবাইল ফোনের একটি ক্লিকে তখন এই নিদান একেবারেই হাস্যকর পরিস্থিতি তৈরী করেছে দেশজুড়েই। রাজস্থানের জালোর জেলার গাজীপুরের চৌধুরী সম্প্রদায় গ্রামে এক সভায় এই বিষয়ে আলোচনার পরে মোবাইল ব্যবহার নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গিয়েছে।

রবিবার গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের সভাতে সভাপতিত্ব করেন ১৪টি মহকুমা (পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধুরী (Sujanram Chowdhury)। সভার পরে তিনি নির্দেশ জারি করেন আগামী ২৬ জানুয়ারি থেকে সেখানকার ১৫টি গ্রামের তরুণী এবং গৃহ বধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কি-প্যাড যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন তাঁরা। আশ্চর্যের বিষয় এই সিদ্ধান্ত গ্রহণও করা হয়েছে। সূত্রের খবর সভার পর সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, তরুণী ও পুত্রবধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোনও অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়। আগামী বছরের প্রজাতন্ত্র দিবস থেকেই কার্যকর হবে এই নিদান। ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? সুজনরাম চৌধুরী (Sujanram Chowdhury) জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই ‘পঞ্চ হিম্মতারম’ (পাঁচ সদস্য)—র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। তাঁরা মনে করছে অনেক মহিলাই বাড়ির কাজ মেটানোর জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। এর প্রভাব পড়ছে তাঁদের চোখের উপরে। সেটা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে পড়ুয়ারা ঘরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। পড়ার প্রয়োজনে মোবাইল ফোন রাখা যাবে। তবে কোন সামাজিক অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।

এই নির্দেশ এবং নিষেধাজ্ঞা জারি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে চৌধুরী সম্প্রদায় এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে নারাজ। মহিলারা এই সিদ্ধান্তে কতটা সম্মতি দেবেন এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে কি ফের বলপূর্বক সেই পুরুষতন্ত্রই চাপিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া রাজ্যে?

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...