Sunday, April 26, 2026

সমস্যা এড়াতে এবার বরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

Date:

Share post:

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) উদ্যোগে এবার থেকে জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে বরো অফিসে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে প্রবীণ ও শারীরিকভাবে সক্ষম নন—এমন নাগরিকদের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা। বরো অফিসের কাউন্টার থেকেই আগের ইস্যু হওয়া জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি পাওয়া যাবে, পাশাপাশি সংশোধনের আবেদনও জমা নেওয়া হবে। একই সঙ্গে এখান থেকেই আবাসিক শংসাপত্রের আবেদন গ্রহণ করা হবে।

এর পাশাপাশি এই অফিস থেকেও আবাসিক শংসাপত্রেরও আবেদন করা যাবে। এর জন্য আবেদনকারীদের কাছ থেকে ডকুমেন্ট সংগ্রহ করে, স্ক্যান করে দেখবে পুর কর্তৃপক্ষ। পরে সব নথি খতিয়ে দেখার পর ওই বরো অফিস থেকেই দেওয়া হবে আবাসিক শংসাপত্র। মেয়র ফিরহাদ হাকিম জানান, SIR নিয়ে নাগরিকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা কমাতেই এই উদ্যোগ। তিনি বলেন, নাগরিকত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি যেন দ্রুত ও সহজে পাওয়া যায়, সে জন্য পুরসভা সবরকম সহায়তা করছে।

পুরসভার চ্যাটবট নম্বর 8335999111-এর মাধ্যমেও জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জমা দেওয়া যাবে। প্রতিদিন অন্তত ৫০০টি আবেদন গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মেয়র। পুরসভা কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগে SIR শুনানির আগে নথি সংগ্রহে নাগরিকদের ভোগান্তি অনেকটাই কমবে। মেয়রের নির্দেশ, পুরসভা প্রতিদিন কমপক্ষে ৫০০টি জন্ম ও মৃত্যু শংসাপত্রের আবেদন গ্রহণ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলির সমাধান করবে।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...