Tuesday, June 23, 2026

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

Date:

Share post:

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি দেওয়ার হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেও পিছপা হল না তথাকথিত হিন্দুধর্মের রক্ষকরা। আর সেই হুমকি যিনি দিচ্ছেন, তিনি বাংলাদেশের এক প্রাক্তন ব্লগার (blogger)। বর্তমানে ধর্মান্তিরত হয়ে তিনি যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাসিন্দা ও ধর্ম প্রচারক। ঘটনায় সরব নেট দুনিয়া। যদিও এখনও উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police) এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি।

বড়দিন যত এগিয়ে আসছে, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে খ্রীষ্টান ধর্মাবলম্বী (Christian) মানুষের উপর বা সেই উৎসবের সঙ্গে যুক্ত মানুষের উপর অত্যাচার, হুমকির ছবি যেন আরও স্পষ্ট হচ্ছে। আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) আরএসএস-এর শতবর্ষ উপলক্ষ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার প্রচার যত বেশি করে করছেন, তত যেন ভিন্ন ধর্মের (minority) মানুষের উপর অত্যাচারের প্রবণতা বাড়ছে। এবার ভয়াবহ উদাহরণ উত্তরপ্রদেশে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায় গাজিয়াবাদে একটি চার্চে পেস্টর রাজু সদাশিবমের ঘাড় ধরে হুমকি (threat) দিচ্ছেন সত্যনিষ্ঠ আর্য নামে এক যুবক। প্রশ্ন করছেন, খ্রীষ্টানদের ধর্মগ্রন্থের নাম। রাজু তার উত্তর দিলে সত্যনিষ্ঠ দাবি করছেন এই ধর্মগ্রন্থ ভারতে লেখা নয়। ফলে ভারতে এটা পড়া যাবে না। এরপর প্রশ্ন করা হচ্ছে যিশুর জন্ম নিয়ে। সেই প্রশ্নের উত্তরে রীতিমত হেনস্থা করা হচ্ছে রাজুর স্ত্রীকে। প্রকাশ্যে অশ্লীল কথা বলা হচ্ছে।

পরে প্রকাশিত হয়, এই সত্যনিষ্ঠ আদতে বাংলাদেশের (Bangladesh) এর ব্লগার (blogger) ছিলেন। নাম ছিল সানেয়ুর রহমান। সেখানে কুরুচিকর ব্লগিংয়ের জন্য বাংলাদেশে তার উপর অত্যাচার শুরু হতেই সে সীমান্ত টপকে চলে আসে ভারতে। এরপর উত্তরপ্রদেশে পৌঁছে সে হিন্দু ধর্ম গ্রহণ করে। নাম নেয় সত্যনিষ্ঠ আর্য।

আরও পড়ুন : বিজেপির মধ্যপ্রদেশে ছাড় নেই দৃষ্টিহীনের! ‘ধর্মান্তকরণের’ অভিযোগে মহিলাকে মার নেত্রীর

এবার গাজিয়াবাদে হুমকির ঘটনায় সরব হয়েছে উত্তরপ্রদেশের খ্রীষ্টান সমাজ। তাঁরা দাবি করেছেন, এটা কোনও সাধারণ ঘটনা নয়। রীতিমত ভয় দেখানো। সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) উপর এভাবে ভয় দেখানোর প্রতিবাদ করা হয়। তবে পুলিশ এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...