Friday, June 26, 2026

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Date:

Share post:

২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpeyee) জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee )। তিনি লেখেন, ”ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী ১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্য কুমার সভায় যোগদানের পর গোয়ালিয়রে তাঁর রাজনীতির ময়দানে সক্রিয়তা শুরু হয়। সেখানে তিনি ১৯৪৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) একটি স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ২০০১ সালে বাজপেয়ী সরকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান শুরু করে।

উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বর মাসেই বাজপেয়ী(Atal Bihari Bajpeyee) সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন এবং জানিয়ে দেন তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...