Sunday, April 26, 2026

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে বাসন্তী থানার পুলিশ (Basanti Police)। আতঙ্কিত স্থানীয়রা।

খড়িমাচান এলাকার বোমাবাজি নাকি সিলিন্ডার ফেটে এত তীব্র আওয়াজ হয়েছিল তা নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়। পরে ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করে পুলিশ। জখম শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...