Friday, June 26, 2026

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

Date:

Share post:

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে (BJP) নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “এটাই বিজেপিশাসিত রাজ্যগুলির ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা”।

২০১৭ সালে ধর্ষিতা হয় উন্নাও-এর কিশোরী। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ২০১৯ সালের ডিসেম্বরে উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই সাজা মকুব করল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আদালত। ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। এই খবরে ভেঙে পড়েন নির্যাতিতা এবং তাঁর পরিবার। ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভরের প্রতিক্রিয়া জানতে চাইলে উত্তরে তিনি শুধু বলেন, “ওঁর বাড়ি তো উন্নাতয়ে…।” তার পরেই হাসিতে ফেটে পড়েন তিনি। নির্যাতিতার উদ্দেশ্যে এই ধরনের উপহাসের তীব্র নিন্দা হয়।


এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে তিনি (Abhishek Banerjee) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন,
“ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পেয়েছেন। বিজেপিশাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন।
এই বিষয় নিয়ে সর্বত্র বিজেপি নেতৃত্বের সম্পূর্ণ নীরব।আজ বিজেপিশাসিত রাজ্যগুলিতে এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা।
যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা মুক্তি পান এবং মন্ত্রীরা ভুক্তভোগীদের উপহাস করেন, তখন আমরা প্রতিটি কন্যা, প্রতিটি মহিলা, প্রতিটি পরিবারের জন্য ন্যায়বিচার চাইতে ব্যর্থ।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...