Tuesday, February 24, 2026

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

Date:

Share post:

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ দেখান, কিন্তু বোলিংয়ের বাইরেও বুমরাহের আরও একটা গুণ আছে। সুগন্ধি বা পারফিউমের বিষয়েও সমান পারদর্শী বুমরাহ (Jaspreet Bumrah), তাঁর এই অজানা গুণের কথা ফাঁস করেছেন সতীর্থ অক্ষর প্যাটেল।

একটি পডকাস্টে অক্ষর প্যাটেল বলেছেন, “ বুমরাহ ভাইয়ের কাছে সুগন্ধির অজস্র সম্ভার আছে। ও সুগন্ধির ব্যাপারে এতটাই গভীরে চলে গিয়েছে যে, এখন সহজেই বুঝতে পারে, কোন সুগন্ধিতে কতটা ভালো হবে, সেই গন্ধ কতক্ষণ থাকবে। আমরা তো তাঁর হাতে শুঁকে দেখি। যে গন্ধটা ভালো লাগে সেই সুগন্ধি চেয়েনি।”

শুধু ব্যবহার করাই নয় বুমরাহ সুগন্ধি উপহার দেন নিজের দলের ক্রিকেটারদের। একটি অজানা গল্প শুনিয়ে অক্ষর বলেন,  দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে খেলার সময় ওদের সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান বুমরাহকে জিজ্ঞাসা করেছিল, কোন সুগন্ধি ব্যবহার করছে ও। যার জন্য এত ভালো গন্ধ পাওয়া যাচ্ছে। সিরাজ তখন জোর জবরদস্তি জস্‌সি ভাইকে বলে কয়ে একটি সুগন্ধি নিয়ে নিল। আমিও তখন বায়না করে একটা নিয়ে নিলাম।”

অবসরের পর সুগন্ধির ব্যবসা করলে তাঁকে পার্টনার করার প্রস্তাবও বুমরাহকে দিয়ে রেখেছেন অক্ষর।

spot_img

Related articles

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...