Friday, June 26, 2026

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

Date:

Share post:

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে। বিজয় হাজারে ট্রফিতে ফের একবার প্রমাণ করলেন রো-কো জুটি।

বুধবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে খেলতে নামেন কোহলি(Virat Kohli)। দর্শকদের প্রবেশ ম্যাচে নিষেধ ছিল কিন্তু তাতে কি কোহ লি ভক্তদের আটকানো যায়। ম্যাচের সময় সেন্টার অফ এক্সেলেন্সের আশে পাশে ঢল নামল দর্শকদের, কেউ কেউ আবার রাস্তার উলটো দিকে দাঁড়ানো কপ্টেনার ট্রাকের ছাদে দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করছে। কেউ আবার ঝুঁকি নিয়ে গাছে চড়ে বসেছেন।

শেষ বার ২০১০ সালে বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন বিরাট।  প্রায় ১৪ বছর পর আবার এবার খেলতে নামলেন তিনি। প্রথম ম্যাচেই শতরান করলেন।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স হোক বা জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামেও একই প্রায় একই ছবি দেখা গেল। সেখানে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখতে হাজির হয়েছিলেন অসংখ্য দর্শক। তাদের মধ্যে থেকেই  একজন ছুটে এসে রোহিতকে জড়িয়ে ধরেন, পা ছুঁয়ে প্রণামও করে। উল্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কও তাঁকে জড়িয়ে ধরেন। এক কথায় বুধবার দিনটা যেন ছিল ‘রো-কো’ র ভক্তদের কাছে  অনেকটা উৎসবের মতো।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...