Wednesday, February 25, 2026

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

Date:

Share post:

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত সোমবার নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিএলএ-দের বৈঠকে জানিয়েছিলেন কর্মীদের নিয়ে মেগা মিটিং করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতো আজ দলের নির্দেশ ও বার্তা তুলে ধরবেন অভিষেক। ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

এসআইআর পর্বে কী করণীয় তা নিয়ে আলোচনার পাশাপাশি আজকের ভার্চুয়াল এই বৈঠকে দলের নেতাকর্মীদের কী ভূমিকা হবে, তা যেমন ফের একবার জানিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনই আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে প্রচারের অভিমুখ কী হবে তাও স্থির করে দেবেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে উন্নয়নের পাঁচালি নামে একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। সেই রিপোর্ট কার্ডকে হাতিয়ার করেই কীভাবে বাংলা জুড়ে বৃহৎ মাত্রায় প্রচার করা হবে, তার রূপরেখাও তৈরি করবেন অভিষেক। মানুষের দুয়ারে বাংলার মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নকে যেমন তুলে ধরতে হবে, তেমনই সরব হতে হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও। বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে দিতে হবে। অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিনের বৈঠক থেকে একপ্রকার স্থির করে দেবেন ২০২৬ নির্বাচনের প্রচার অভিমুখ। নির্বাচনের আগে আগামী তিন-চার মাস তৃণমূলের দলীয় কর্মসূচি কী হতে চলেছে, কাকে কেমন ভূমিকা নিতে হবে তাও স্থির করে দেবেন তিনি।

 

spot_img

Related articles

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...

SIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকরা এসআইআরের লজিকাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। যত দ্রুত...

যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

অনলাইনে কোন কন্টেন্ট দেখানো হবে, তা নিয়ে নজরদারি চালাতে গিয়ে ধরা পড়ল বড়সড় গরমিল। যার জেরে দেশে ৫...