Saturday, June 27, 2026

রাজ্যের সব দফতরেই EAP পোর্টাল: বাইরে থেকে আসা আর্থিক সহযোগিতার স্বচ্ছতায় জোর

Date:

Share post:

রাজ্যের সব দফতরের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে সব দফতরের জন্য ইএপি পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতরের উদ্যোগে তৈরি এই এক্সটার্নালি এডেড প্রজেক্ট পোর্টালের মাধ্যমে  এবার থেকে  বাহ্যিক ঋণ (loan) ও অনুদানে ((aid) চলা সব প্রকল্পের তথ্য নথিভুক্ত, নজরদারি ও মান নির্ধারণ করা হবে। নবান্ন (Nabanna) থেকে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, যে সব প্রশাসনিক দফতর বহিরাগত সাহায্যপ্রাপ্ত (external aid) প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে, তাদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় নথি এই পোর্টালে আপলোড করতে হবে। এই পোর্টালই (portal) হবে ভবিষ্যতে এমন সমস্ত প্রকল্পের তথ্য সংরক্ষণের একমাত্র প্ল্যাটফর্ম।

অর্থ দফতর (Finance Department) সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ‘স্টেটমেন্ট–ডি’ (Statement-D) তৈরির সুবিধা। বহিরাগত সাহায্যে চলা প্রকল্পের ক্ষেত্রে এই স্টেটমেন্ট বাধ্যতামূলক। জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে এই ধরনের কোনও প্রকল্প প্রস্তাব জমা দিতে হলে, সংশোধিত স্টেটমেন্ট–ডি (corrected Statement-D) শুধুমাত্র ইএপি পোর্টাল (EAP portal) থেকেই জেনারেট করে জমা দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে এই পোর্টাল ব্যবহার করা বাধ্যতামূলক হচ্ছে।

নতুন ব্যবস্থায় প্রতিটি দফতরকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে। তার মধ্যে রয়েছে প্রকল্পের নাম, রূপায়ণকারী সংস্থা, দাতা সংস্থা, অর্থ ছাড়ের পদ্ধতি, কাজ শুরুর ও শেষের সময়সীমা, বিদেশি মুদ্রা ও ভারতীয় টাকায় মোট প্রকল্প ব্যয়, দাতা সংস্থা, রাজ্য সরকার, কেন্দ্র বা অন্যান্য সংস্থার আর্থিক অংশীদারির ধরন। পাশাপাশি কত টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে, কত টাকা বাকি, নতুন করে কত অর্থ ছাড়ের প্রস্তাব রয়েছে এবং কাজের বাস্তব অগ্রগতির ছবিও নিয়মিত আপডেট করতে হবে। এই পোর্টালে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যুক্ত থাকায় দফতরভিত্তিক ও দাতা সংস্থাভিত্তিক রিপোর্ট সহজেই দেখা যাবে। এর ফলে রাজ্যের অর্থ দফতর এক নজরেই বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলির  অগ্রগতির প্রকৃত ছবি পাবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন : শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, দফতর প্রধানদের জন্য পোর্টালে লগইন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের নোডাল আধিকারিকরাই তথ্য এন্ট্রি ও আপডেটের দায়িত্বে থাকবেন। একবার সমস্ত তথ্য চূড়ান্ত করে স্টেটমেন্ট–ডি তৈরি হয়ে গেলে, পরে সেই তথ্য আর বদলানো যাবে না — এমন ব্যবস্থাও রাখা হয়েছে।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...