Friday, June 5, 2026

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

Date:

Share post:

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে সিলমোহর দেওয়া হয়েছে। একদিকে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে শালবনিতে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে হুগলির সিঙ্গুরে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগে ওয়্যারহাউস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প অনুযায়ী, জিন্দল গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে দুটি ইউনিটের সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে, প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছিল। পিপিপি মডেলে জেএসডব্লিউ এনার্জি এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রতি ইউনিটে বিদ্যুতের সরবরাহের প্রস্তাব ৫.৮১ টাকা। প্রকল্পের প্রাথমিক মেয়াদ ২৫ বছর, তবে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী ৫ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

একই সঙ্গে হুগলির সিঙ্গুরে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেডের মাধ্যমে ওয়্যারহাউস স্থাপন করা হবে। প্রকল্পটি আমাজন ও ফ্লিপকার্টের অনলাইন বিপণন কার্যক্রমকে সহায়তা করবে। ১১.৩৫ একর জমিতে গড়ে উঠা এই ওয়্যারহাউস থেকে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে বিদ্যুৎ, শিল্প ও ই-কমার্স খাতে নতুন দিগন্ত খুলবে। প্রশাসনিক মহল ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আরও পড়ুন – ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...