Thursday, February 26, 2026

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

Date:

Share post:

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর (Faridpur) জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রকস্টার জেমস (James)। স্কুল চত্বরে আয়োজিত এই কনসার্টে হাজার হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এসেছিলেন।

কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগেই একদল দুষ্কৃতী ব্যক্তি মঞ্চে হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানা গিয়েছে অনুষ্ঠানে ঢুকতে না পেরে হামলা চালানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

নিরাপত্তা কর্মীরা আক্রমণকারীদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইট-পাথর ছোড়া শুরু হয়। আহত হন ২৫ থেকে ৩০ জন! তবে সংগীত শিল্পীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। জেমস এবং তাঁর ব্যান্ডের সদস্যরা দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।

আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের বাধা দেওয়া হয়। তার পরেই তারা ইট ছুঁডে় পাল্টা আক্রমণ করেন। হামলাকারীদের বিরুদ্ধে মঞ্চ দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন আয়োজকেরা।
ভিডিও আপলোড করে এক বাংলাদেশি যুবকের দাবি, যারা হামলা চালিয়েছিল তারা চায় না বাংলাদেশে কোনও সঙ্গীতানুষ্ঠান হোক।

মঞ্চে থাকা জনপ্রিয় সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা সেই মুহূর্তের বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে চলছিল। নগর বাউল জেমস মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। আমি যখন র্যাাফেল ড্র পরিচালনা করছিলাম, হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ও ইট পড়তে শুরু করে। একটি বড় পাথর ঠিক আমার সামনে এসে পড়ে।’

 

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...