Tuesday, April 28, 2026

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

Date:

Share post:

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীদের মধ্যে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, রাশিয়া কিয়েভ লক্ষ্য করে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক বিশেজ্ঞদের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট  জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। ঠিক এমন প্রেক্ষাপটেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রুশ বাহিনী।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, শহরের বিভিন্ন প্রান্তে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছু ক্ষেত্রে বিস্ফোরণের তীব্রতা  এত বেশি ছিল যে আকাশ কমলা রঙে ভরে ওঠে। কিভের আকাশে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায় এয়ার ডিফেন্স সিস্টেমকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করেছেন। ওই খসড়ায় বলা হয়েছে, দুই পক্ষ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। কিন্তু তার আগে ইউক্রেনে  এই হামলা নতুন করে অশান্তির সৃষ্টি করল।

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...