Tuesday, April 28, 2026

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

Date:

Share post:

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে। শনিবার কলকাতার মরশুমের শীতলতম দিন।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পারদ আরও নেমে হল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

হাওয়া (weather )অফিসের পূর্বাভাস, নতুন বছরের আসার আগে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১-২ ডিগ্রি নামতে পারে। বছরের শেষ দিন গুলো আবার তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তুরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও কাঁপুনি দিতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, মোটের উপর আগামী ৪–৫ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাজ্যের জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে এ সপ্তাহে। তবে আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নতুন বছরের আর বেশিদিন নেই। হাওয়া অফিস বলছে শীতের দাপট আরও বাড়বে। ফলে নতুন বছর যে এবার শীতের চাদর নিয়েই আসবে সেকথা বলাই যায়।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...