Wednesday, April 29, 2026

বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায় থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি ‘উদ্ধত’ শুভেন্দুর!

Date:

Share post:

দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় শুক্রবার। এরপরই শনিবার সাতসকালে পুলিশের উপর চড়াও রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থানায় (Nandigram police station)পুলিশকে রীতিমতো ধমক দিয়ে ফল ভুগতে হবে বলে হুমকি দিতেও দেখা যায় তাঁকে।

গত ২৫ ডিসেম্বর তৃণমূলের তরফে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। সেখানেই হামলা চালান বিজেপি কর্মী- সমর্থকেরা। ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণও করা হয়। আক্রান্তরা এরপর থানায় অভিযোগ করলে ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে ভাঙচুর করার গ্রেফতার করে পুলিশ। এরপরই সকালে থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন শুভেন্দু। বলেন, পুলিশ যা করেছে তার ফল ভোগ করতে হবে। এমনকি নির্বাচনের পর সরকাল বদল হলে সব হিসেব নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা নন্দীগ্রামের বিধায়ককে একহাত নেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, “বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে, আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না? অন্যদিকে তৃণমূলকর্মীকে যখন গ্রেফতার করা হয়েছে ভবানীপুর থানায়, তখন কোনও তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাননি। বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে তাতে বিজেপি কিছু বলছে না!”

Related articles

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...

আঙুলে কালি: নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দিলেন টলি তারকারা

দ্বিতীয় দফার নির্বাচনে নজরে কলকাতার (Kolkata) ভোট। আর কলকাতার ভোট মানেই সেখানে সেলিব্রিটি ভোট নজরে থাকবেই। বুধবারও তার...

বাহিনীর অত্যাচারের পরেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল: প্রত্যয়ী দলনেত্রী

সারাদিন ভবানীপুর কেন্দ্র জুড়ে ঘুরেছেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শেষবেলায় কেন্দ্রীয় বাহিনীর...

বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী ‘হাইজ্যাক’

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি।...