Friday, May 1, 2026

বছরের শেষ রাতে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা কলকাতা মেট্রোর!

Date:

Share post:

বর্ষশেষ-বর্ষবরণের সন্ধিক্ষণে শহর কলকাতায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে (New Year Celebration on 31st Night) মাতোয়ারা আমজনতার যাতে বাড়ি ফিরতে কোনও সমস্যা না হয় সেই কারণে বুধবার রাতে বাড়তি আটটি মেট্রো (Extra Metro) চলাচল করবে।

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর রাতে ভিড় সচরাচর পার্ক স্ট্রিটমুখী হয়। অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছতে এবং ভিড় এড়াতে মেট্রোয় সওয়ার হন। তিলোত্তমার চেনা এই ছবির যে এ বছরেও কোন বদল হবে না তা একপ্রকার নিশ্চিত। বিগত বছর ছটি অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল। এবছর আরও দুটি বাড়ানো হলো। কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে ৭টি রেক দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের (Dakshineswar to Sahid Khudiram Metro) মধ্যে চলবে। শুধু ১টি মাত্র কেবল শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত পরিষেবা দেবে। এই সুবিধা শুধুমাত্র ব্লু লাইনে মিলবে। গ্রিন, অরেঞ্জ, ইয়েলো ও পার্পল লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলাচল করবে। ব্লু লাইনে প্রথম পরিষেবার সময়ের কোন বদল হয়নি। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে মেট্রোটি ছাড়বে রাত সাড়ে ১০টায়।

 

Related articles

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...