Sunday, March 1, 2026

বিরাটির যদুবাবু বাজারে আগুন, নিমেষে পুড়ে ছাই অন্তত ২০০টি দোকান! অগ্নিকাণ্ড বাগুইআটিতেও 

Date:

Share post:

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো বিরাটি স্টেশনের (Birati Station) কাছে যদুবাবু বাজারে (Jadubabu Bazar) । সোমবার রাত দেড়টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দ্রুত ঘটনা সালে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় ২০০ টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর মিলেছে। সর্বস্বান্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে মধ্যরাতে আচমকা একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কিন্তু বাজারে দোকানগুলি এতটাই গায়ে গায়ে যে একটার থেকে আরেকটায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।দমকল ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু হওয়ার কারণে বাজারের ভিতরে যেতে পারেনি। তাই পাশের উড়ালপুলে দমকলের গাড়িগুলি দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ হচ্ছিল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সকাল হয়ে যায়। তাও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। অন্যদিকে বাগুইআটির (Baguiati ) একটি আবাসনেও সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুম হিটার থেকে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। হতাহতের খবর মেলেনি।

 

spot_img

Related articles

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...