Sunday, May 3, 2026

বাঙালি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করতেন সূর্য, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বলিউডের বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের ( Khushi Mukherjee) মুখে ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কথা। বরাবরই খোলামেলা পোশাক এবং বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন খুশি। তাঁকে মেসেজ  করতেন সূর্য, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন খুশি ( Khushi Mukherjee)।

কলকাতার বাসিন্দা খুশি, মুম্বইয়ে গিয়ে লাইট সাউন্ড ক্যামেরার দুনিয়ায় প্রবেশ করেন। ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও খুশি পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র মাধ্যমে। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোনও ক্রিকেটতারকার সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে আগ্রহী কি না। বঙ্গ কন্যা স্পষ্ট করে দেন ক্রীড়াবিদ বা খেলাধুলার প্রতি তাঁর কোনও আগ্রহ নয়।

এই প্রসঙ্গে খুশি বলেন, “আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। তবে অনেক ক্রিকেটারই আমার সঙ্গে কথা বলতে চাইত। সূর্যকুমার যাদব যেমন একসময় আমাকে খুব মেসেজ করত। এখন আমাদের মধ্যে একদমই কথা হয় না। আমি চাইও না কোনও ক্রিকেটারকে আর এর মধ্যে টানতে।”

২০১৬ সালেই বিয়ে করেন সূর্যকুমার(Suryakumar Yadav) । দেবিশা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক শুরু ২০১০ সাল থেকে। তাহলে কি সম্পর্কে থাকাকালীনই খুশির সঙ্গে গল্পগুজব করতেন সূর্য? অবশ্য সূর্য এই ব্যাপারে কিছু জানাননি। যদিও নতুন বছর শেষের আগে তিরুপতি বালাজির মন্দিরে গিয়েছেন সূর্য। পুজোও দিলেন তাঁরা।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...