Sunday, May 3, 2026

চলন্ত গাড়িতে গণধর্ষণ, গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল তরুণীকে

Date:

Share post:

বছরের শেষেও পরিবর্তন নেই নারী সুরক্ষায় ও প্রশাসনের তৎপরতায়। এবার গুরুগ্রামে(Gurugram) নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে এক মহিলাকে গণধর্ষণের(Gangrape) অভিযোগ উঠল। মঙ্গলবার ঘটনার পর চলন্ত গাড়ি থেকে তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

২৫ বছরের ওই মহিলা রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে বলেন তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন। বন্ধুর বাড়ি থেকে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে যায় এবং শীতের রাতে রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেকটা কমে যায়।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে একটি গাড়িতে ওঠেন তিনি। গাড়িটিতে মোট দু’জন ব্যক্তি ছিল। কিন্তু মহিলাকে গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে গুরুগ্রাম-ফরিদাবাদ সড়কের দিকে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। মহিলা অভিযোগ করেন প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল তাঁকে। একটি নির্জন জায়গায় গাড়িটিকে নিয়ে গিয়ে ওই মহিলাকে দুই ব্যক্তি ধর্ষণ করেন। কুয়াশা এবং তীব্র ঠান্ডার ফলে রাস্তায় লোকজন ছিল না তাই মহিলার চিৎকার কেউ শুনতে পাননি। এরপর এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

নিজেকে সামলে কোনওভাবে বাড়িতে যোগাযোগ করেন নির্যাতিতা। এরপরেই পরিবারের লোকজন তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করেন। কিন্তু পরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...