Sunday, June 14, 2026

আজ দেশজুড়ে ডেলিভারি কর্মীদের ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা!

Date:

Share post:

একদিকে পুরনো বছর শেষ হচ্ছে অন্যদিকে নতুন বছরকে বরণ করতে সকাল থেকে শুরু হয়েছে একাধিক প্ল্যানিং, উন্মাদনা। এর মাঝেই অনলাইন ডেলিভারিতে বাধা। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা(Gig workers strike)। কাজের চাপ থেকে শুরু করে প্রয়োজনীয় পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ফলে বছরের অন্যতম ব্যস্ত দিনে খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনলাইন ডেলিভারি (Online Delivery) না হওয়ায় অচলাবস্থার আশঙ্কা করছেন গ্রাহকরা।

দিঘা থেকে দার্জিলিং ফেস্টিভ মুডে গোটা বাংলা। বর্ষশেষের সেলিব্রেশানে মেতেছে দেশের সব বড় মেট্রো সিটি। অনেকে প্ল্যানিং করেছেন বাড়িতেই অনলাইনে খাবার অর্ডার করে নেবেন। কিন্তু এখানেই বিপত্তি। অর্ডার ডেলিভারি দেবে কে? খাবার, গ্রসারি থেকে শুরু করে ই-কমার্স- সব ক্ষেত্রের ডেলিভারি কর্মীরা ৩১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন ।এই ধর্মঘটের নেতৃত্বে রয়েছে তেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কারস (IFAT)। সংগঠনের তরফে বলা হচ্ছে দিনের পর দিন কাজের চাপ বাড়ছে অথচ সেই মতো পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। নির্ধারিত সময়ের বাইরে ওভারটাইম করতে হচ্ছে। সেই মতো নিরাপত্তা নেই, যত সময় যাচ্ছে ততই নিয়ম কঠোর হচ্ছে। বারবার বলেও কোন লাভ হচ্ছে না এর আগে ক্রিসমাসের দিন প্রায় ৬০ শতাংশ কর্মী ধর্মঘট করেছিলেন কিন্তু তাতে সমস্যার সমাধান না হওয়ায় এবার গোটা দেশ জুড়ে ডেলিভারি কর্মীদের সারাদিনব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...