Wednesday, May 6, 2026

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

Date:

Share post:

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গোটা মাস ধরে অভিষেকের জনসভার সূচনা আজ। বারুইপুরে (Baruipur) ক্রস র‍্যাম্প ধরে জনতার সঙ্গে মিশে যাবেন ডায়মন্ড হারবারে সাংসদ। শুধু রেকর্ড ভিড় নয়, অভিষেকের সভায় জনপ্লাবনের সম্ভাবনা থাকায় সতর্কতামূলক পদক্ষেপ করছে পুলিশ ও প্রশাসন। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র‌্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এসআইআরের নামে ভোটার তালিকায় কারচুপি থেকে বাংলার মনীষীদের অপমান, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর ছড়াবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেগা জনসভায় তৃণমূলের বুথ স্তরের কর্মীরাও যোগ দেবেন। জেলার দুই সাংগাঠনিক এলাকা থেকেই দলীয় কর্মী-সমর্থকরা আসবেন, তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষের উন্মাদনা। নিজের সংসদীয় এলাকায় প্রায় দু বছর পর অভিষেকের মেগা সভা যে বাংলার রাজনীতিতে বড় ইভেন্ট, তা তৃণমূল সাংসদদের জনপ্রিয়তা দেখেই আঁচ করা যায়।এদিন বারুইপুরের সাগর সংঘের মাঠে অভিষেকের কর্মসূচি হবে। মঞ্চ অনেকটা বিগ্রেডের আদলে তৈরি হয়েছে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দু’পাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও দুটি জায়গা। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। ৩১ জন বিধায়ক একটি দিকে বসবেন। মঞ্চের দু প্রান্তে পোডিয়াম থাকছে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ছাড়াও বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। অভিষেকের বক্তব্য শুনতে এবং তাঁকে দেখতে যাতে কারোর যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য চারিদিকে এলইডি স্ক্রিন রাখা হয়েছে। র‌্যাম্পের দু’ধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। আগামী নির্বাচনের রূপরেখা ঠিক করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মিটিং শুরু ঠিক দুপুর দুটোয়।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...