Sunday, June 28, 2026

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

Date:

Share post:

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি গ্রিনকে বিদায় জানাচ্ছেন অস্ট্রেলিয়ান(Australian) এই ক্রিকেটার। স্ত্রী র‌্যাচেল এবং দুই সন্তানকে পাশে নিয়ে অবসর ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন খোয়াজা।

গতমাসে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি বিচে জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় ১৬ জন প্রাণ হারান। তারপর থেকেই সোশাল মিডিয়ায় খোয়াজাকে (Usman Khawaja)এবং তাঁর পরিবারকে আক্রমণ করতে থাকেন নেটিজেনরা।  শুধু পাকিস্তানি বংশোদ্ভূত খোয়াজাকেই নয় একইসঙ্গে তাঁর দুই সন্তানকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করা হয়।

এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত পরিচয়ের কারণে একাধিকবার দেশের মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল খোয়াজাকে। যে দেশের জন্য ২২ গজে লড়াই করেন সেই দেশবাসীর এমন ব্যবহার মানতে পারলেন না। মনের কোনে কোথাও মেঘ জমছিল। তারই ফলশ্রুতি অভিমান নিয়ে অবসর নিলেন খোয়াজা।

চলতি অ্যাশেজের( Ashes series) মাঝে গলফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন খোয়াজা। চোট পাওয়ার পর তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।  অবসর ঘোষণার সময় খোয়াজা বলেছেন,  ‘‘অবসরের ভাবনাটা কিছু দিন ধরেই মাথায় ঘুরছিল। অ্যাশেজ শুরুর সময়ও ভেবেছি, এটাই হয়তো আমার শেষ সিরিজ।’

এখানেই থেমে না থেকে খোয়াজা বলেন, “আমি একজন গর্বিত মুসলিম। পাকিস্তানের কৃষাঙ্গ সন্তান বলে আমাকে বলা হয়েছিল কোনও দিন পাকিস্তানের হয়ে খেলতে পারব না। আজ সবাই দেখেছে আমি কী করেছি।”

আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচ। এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করেন খোয়াজা।। আর সেই মাঠেই কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন। এখনও পর্যন্ত ৮৭টি টেস্টে ৬,২০৬ রান করেছেন। তাঁর গড় ৪৩.৩৯। ১৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান করেছেন। সর্বোচ্চ ২৩২ রান করেছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...