Saturday, May 9, 2026

বাসন্তীর জমি বিবাদের ভাইরাল ভিডিও নিয়ে অপপ্রচারের জবাব দিল রাজ্য পুলিশ

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জমি বিবাদের জেরে মহিলাকে ফেলে মারার ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এটাকে নিয়ে রাজ্য নিরাপত্তা বিঘ্নিত বলে অপপ্রচারের গুজব ছড়ানো হয়। এই নিয়ে স্যোশাল মিডিয়া বিবৃতি দিয়ে জানাল রাজ্য পুলিশ (West Bengal State Police)। মহিলাদের প্রতি আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশ কড়া পদক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার বাসন্তীতে (Basanti) রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে একপক্ষের লোকজন বাঁশ ও লাঠি নিয়ে অপরপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় নাসিমা লস্কর নামে এক মহিলাকে। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। এই বিষয়টিকে বাংলায় নারী নিরাপত্তার অভাব বলে অপ্রচার চালানো হয়। এর জবাব দিল রাজ্য পুলিশ (West Bengal State Police)।

এই ভিডিও নিয়ে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার করা হয়। এর বিরুদ্ধে শুক্রবার বিবৃতি দিল রাজ্য পুলিশ। জানানো হয়েছে, “বাসন্তী থানা এলাকায় কয়েকদিন আগে জমি সংক্রান্ত বিরোধের ঘটনা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য কিছু মহল থেকে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ২ পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে ২ মহিলা আহত হন। একটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চলছে।
জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে মহিলাদের নিরাপত্তার বিষয়ে রূপান্তরিত করার অপচেষ্টা দুর্ভাগ্যজনক ও অতি বিদ্বেষপূর্ণ কাজ। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ তার জিরো টলারেন্স নীতিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।“

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...