Tuesday, May 5, 2026

নতুন বছরে বাইশ গজে একাধিক ভারত-পাক মহারন, জেনে নিন সূচি

Date:

Share post:

নতুন বছরে রয়েছে টি২০ বিশ্বকাপ সহ ক্রিকেটের একগুচ্ছ মেগা ইভেন্ট। কূটনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক দশক ধরে। ফলে দুই দলের খেলা এখন শুধুই আইসিসি ইভেন্টেই সীমাবদ্ধ। নতুন বছরে ফের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত -পাকিস্তান(India vs Pakistan)।

২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত আর শ্রীলঙ্কা মিলেই আয়োজন করছে। বছরের শুরুতেই জিম্বাবোয়ে এবং নামিবিয়ার মাটিতেই আসর বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। শুরুতে ভারত – পাকিস্তান দল(India vs Pakistan) আলাদা গ্রুপে থাকলেও, নক-আউট পর্বে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সেমিফাইনাল বা ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বছরের সবথেকে বড় ক্রিকেট ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে মুখোমুখি হবে ওয়াঘার দুই পারের দেশ। জুন মাসে ইংল্যান্ডের হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৪ জুন গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মেয়েরা নামবে পাকিস্তানের বিরুদ্ধে।

বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬-এর এই বড় ম্যাচগুলোর আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং আফ্রিকার দেশগুলোর নাম রয়েছে। অর্থাৎ, ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের কোনও ম্যাচ ভারতের মাটিতে হওয়ার সম্ভাবনা নেই।

সেপ্টম্বর মাসে আছে এশিয়ান গেমস। তার সূচি এখনও ঘোষণা হয়নি। ফলে সেই টুর্নামেন্টেও দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে।

Related articles

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...