Tuesday, May 5, 2026

শ্রীনগর-বারামুল্লা-উরি জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যাহত

Date:

Share post:

নতুন বছরের দ্বিতীয় দিন সকালে কাশ্মীরের বারামুল্লা- উরি জাতীয় সড়কে বড়সড় ধস (land slide) নামে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, অল্পের জন্য রক্ষা পেয়েছে পর্যটকেরা।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার সকালের দিকে হঠাৎ করেই পাহাড় থেকে বিশাল আকারের পাথর আর মাটির ঢিবি রাস্তার উপর নেমে আসে। এর ফলে শ্রীনগর-বারামুল্লা-উরি জাতীয় সড়কে প্রবল যানজট তৈরি হয়। কাশ্মীর উপত্যকায় এখন প্রবল শ্বৈতপ্রবাহ চলছে, তার সঙ্গে বেশ কয়েকটি এলাকায় ঘন কুয়াশা থাকছে। অন্যদিকে উঁচু এলাকাগুলিতে তুষারপাত হচ্ছে।

এই মরশুমে কাশ্মীরে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। এদিন ১ নম্বর জাতীয় সড়কে পর্যটকদের গাড়ির ভিড় ছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “সামনের দিকে থাকা গাড়িগুলি আচমকা দাঁড়িয়ে যায়। পিছনে পর পর অন্য গাড়িগুলিও দাঁড়িয়ে পড়ে। কী হয়েছে বিষয়টি দেখার জন্য অনেক পর্যটক নীচে নামেন। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে পাহাড় থেকে ধস নেমে আসে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।” আরও পড়ুন: ৩২ বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা, হুগলিতে শুরু ঐতিহাসিক সমাবেশ

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কেউ হতাহত হননি। তবে অনেক বড় বিপদ হতে পারত। তা থেকে রক্ষা পেয়েছে সকলেই। ধস নামার পর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত ছিল।

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...