Sunday, May 10, 2026

ভেনেজুয়েলার তেল নিয়ে বড় প্রশ্ন: তার পরেও কোনও পক্ষ নিতে পারল না ভারত!

Date:

Share post:

ইউক্রেন, ইজরায়েলের পরে ভেনেজুয়েলা। বিশ্বের কোনও প্রতিকূল পরিস্থিতিতে কোনওরকম অবস্থান নেওয়া ক্ষমতা যে নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিচালিত বিজেপি সরকারের নেই, ফের একবার প্রমাণিত হল। আরও একবার ভেনেজুয়েলা (Venezuela), না আমেরিকা (USA) – কোনও পক্ষ নিতে পারল না দিল্লির বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) দাবি করলেন, ভেনেজুয়েলার মানুষের নিরাপত্তাই ভারতের সবথেকে বড় লক্ষ্য। যার অর্থ ভেনেজুয়েলার পক্ষেও যায়, আমেরিকার পক্ষেও।

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন ভেনেজুয়েলার সঙ্গে তেল নিয়ে চুক্তি হয়ে গিয়েছে। ২ বিলিয়ন ডলার দিয়ে ভেনেজুয়েলার থেকে তেল (crude oil) কিনবে আমেরিকা। এমনকি এর আগে চিনের (China) সঙ্গে যে চুক্তি ছিল মাদুরোর (Nicolas Maduro) দেশের, সেই মতো যে তৈলবাহী জাহাজ চিনের দিকে যাচ্ছিল, সেই সব জাহাজ এখন আমেরিকার দিকে যাবে।

এই পরিস্থিতিতে এশিয়ার শক্তিধর রাশিয়া, চিন নিজেদের অবস্থান নিয়ে নিয়েছে। ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলি একবার আমেরিকার সমর্থনে গিয়েও মত বদলেছে, সম্ভবত আমেরিকার আগ্রাসী চরিত্রে ভয় পেয়েই। তবে ভারত এখনও পর্যন্ত কোনও অবস্থান নিতে পারল না। তাঁদের বক্তব্য ভেনেজুয়েলার মানুষের নিরাপত্তা। সেক্ষেত্রে আমেরিকাও দাবি করেছে, ভেনেজুয়েলায় সুশাসনের জন্য মাদুরো সরকারের পতন ঘটিয়েছে তারা।

আরও পড়ুন : ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) দাবি করেন, ভেনেজুয়েলার (Venezuela) বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা এমন একটা দেশ যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। এই দেশের স্বার্থে আমরা সবপক্ষকে এগিয়ে আসবে আহ্বান জানাই আলোচনার জন্য। এখানকার মানুষের স্বার্থ ও নিরাপত্তাই আমাদের সকলের মূল লক্ষ্য। কার্যত ইউরোপের গা বাঁচিয়ে চলা দেশগুলির মতোই বার্তা ভারতের মুখেও।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...