Wednesday, May 13, 2026

তৃণমূল কংগ্রেসের নথি নিতে এসেছে ইডি, প্রতীকের বাড়ির বাইরে ফাইল হাতে বিস্ফোরক মমতা 

Date:

Share post:

আইপ্যাকের (IPAC) কর্ণধারের বাড়িতে তৃণমূলের নথি নিতে এসেছেন ইডি আধিকারিকরা, বৃহস্পতিবার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে বেরিয়ে ফাইল হাতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগের দলীয় প্রার্থীদের নথি নিতে চাইছে, এটা কি ইডির ভূমিকা? কেন্দ্রীয় এজেন্সি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব মমতা।

এদিন সাতসকালে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সকাল থেকে বিষয়টির দিকে নজর রাখেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর বারোটা নাগাদ সেখানে পৌঁছে যান তিনি।ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। মিনিট কুড়ি থাকার পর সেখান থেকে বেরিয়ে সবুজ রংয়ের ফোল্ডার ও হার্ডডিস্ক হাতে মুখ্যমন্ত্রী তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ মমতা আরও বলেন, ‘এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই তখন কী হবে।’ তিনি এর পরে সল্টলেকে আইপ্যাকের দফতরের দিকে রওনা দেন।

 

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...