Wednesday, May 13, 2026

বকেয়া টাকা নিয়ে গিরিরাজ সিংকে পালটা দিলেন কুণাল

Date:

Share post:

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, গিরিরাজ সিং ও কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রাপ্য একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা-সহ মোট ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা চুরি করেছেন। গিরিরাজ সিংকে বলবো, আপনি আগে, বাংলার গরিব মানুষের প্রাপ্য সেই টাকা আগে বাংলার খেটে খাওয়া মানুষের হাতে ফেরত দিন, তারপর অন্য কথা বলুন। এটা বাংলার মানুষের অধিকারের টাকা, বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা কর নিয়ে যান, কিন্তু বাংলার মানুষকে তাঁদের প্রাপ্য টাকা দেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছেন, সেই টাকা আপনারা না দিয়ে চুরি করেছেন, নানা জটিলতায় আটকে রেখেছেন। উত্তরপ্রদেশ, গুজরাতেও অনেক অভিযোগ ছিল, তবুও তাঁদের আপনারা টাকা দিয়েছেন, কিন্তু বাংলার টাকা আটকে রেখে এখন কথা বলতে এসেছেন! এসব বন্ধ করুন।

আরও পড়ুন- নারায়ণ দেবনাথের কমিক্স প্রকাশে নিষেধাজ্ঞা দেব সাহিত্য কুটীরের উপর! অধিকার পেল দীপ প্রকাশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...