Wednesday, May 13, 2026

ফের ডাবল ইঞ্জিনের মহারাষ্ট্র! বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে নৃশংস খুন

Date:

Share post:

ফের ডাবল ইঞ্জিনের মহারাষ্ট্রে (Maharashtra) খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক (Migrant worker)। মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলার বাসিন্দা রিন্টু শেখ নামে ওই পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রিন্টু পরিযায়ী শ্রমিক হিসাবে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন। বিহারের (Bihar) শ্রমিকরা বাংলা বলায় রিন্টুকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করত। তারাই বেধড়ক মারধর করায় মৃত্যু হয় রিন্টুর।

বছর ২৫-২৬ রিন্টু মুম্বইয়ের (Mumbai) বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজন শ্রমিকের (Migrant worker) সঙ্গে তাঁর বচসা হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, রিন্টু বাংলায় কথা বলায় তার বিরোধিতা করেন সহকর্মীরা। সেখান থেকে বচসা এবং রিন্টুর মাথায় লোহার রড দিয়ে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর রানিতলায় পৌঁছতে পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়েছেন। রিন্টুর বাড়িতে মা, দুই ছোট ভাই, স্ত্রী এবং এক নাবালক সন্তান রয়েছে। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রিন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...