Thursday, April 23, 2026

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

Date:

Share post:

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ঘর আলো করে রবিবার সকালে এল পুত্র সন্তান। ২০১৮ সালে গায়িকার সঙ্গে তৃণমূল নেতা দেবরাজের বিয়ে হয়। সংগীত সাধনার পাশাপাশি রাজারহাট গোপালপুরের বিধায়িকার দায়িত্বও সামলাচ্ছেন অদিতি। এবার পরিবারে বাড়লো সদস্য সংখ্যা।

বিয়ের সাত বছরের মাথায় জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন এই দম্পতি। রবিবার পুত্র সন্তানের মা হলেন অদিতি। এদিন সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দিলেন গায়িকা। সূত্রের খবর বেশ কিছু দিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অদিতিকে শেষ দেখা গিয়েছিল একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায়। গান আর রাজনীতির ভারসাম্য রাখতে অদিতির কোনও সমস্যা কখনই হয়নি। রাজনৈতিক কাজ সামলেও নিয়মিত গানের অনুষ্ঠান করেছেন অদিতি। তবে এবার মাতৃত্ব কীভাবে সামলাবেন অদিতি, সেই দিকে নজর থাকবে সকলের।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...