Wednesday, May 13, 2026

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

Date:

Share post:

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ( Rishabh Pant )। তাঁর পরিবর্তে দলে এলেন ধ্রুব জুরেল। তবে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে উইকেটরক্ষক হিসাবে খেলছেন কেএল রাহুল।

প্রথম একদিনের ম্যাচের আগে বরোদার কোটাম্বি স্টেডিয়ামে  শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করছিলেন পন্থ ( Rishabh Pant )। তাঁর ছোড়া বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। সঙ্গে সঙ্গে  যন্ত্রণায় কাতরাতে শুরু করেন পন্থকে। সঙ্গে সঙ্গে হেডকোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন।

পরিস্থিতি যে উদ্বেগজনক তা বোঝা গিয়েছিল, রবিবার সকাল পর্যন্ত দেখে পন্থের বদলি হিসাবে ধ্রুব জুরেলকে বেছে নেন নির্বাচকরা। বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ধ্রুব জুড়েল। সাতটি ম্যাচে ৫৫৮ রান করেছেন। গড় প্রায় ৯০। দুটো শতরানের পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি করেছেন বিজয় হাজারেতে।

নাম ছিল ঈশান কিষাণের। টি২০ বিশ্বকাপের দলেও ছিলেন। কিন্তু জুরেলেই আস্থা রাখলেন নির্বাচকরা।

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...