Thursday, May 14, 2026

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বিবেকানন্দর (Swami Vivekananda) স্মরণে তিনি লেখেন, “এমন এক সময়ে যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সর্বজনীন ভ্রাতৃত্ব এবং ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে।“

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক লেখেন,
“স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যার চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে।
করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিসঙ্গত বিশ্বাস এবং সহানুভূতি-সহ সেবার জন্য তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতার সেবা করাই হল ঐশ্বরিক সেবা করা।“

এর পরেই সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টির গেরুয়া শিবিরের প্রচেষ্টাকে নাম না করে কটাক্ষ করেন অভিষেক(Abhishek Banerjee)। লেখেন,
“এমন এক সময়ে যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সর্বজনীন ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে।“
আরও খবরস্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...