Saturday, March 14, 2026

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

Date:

Share post:

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত হয়। কিন্তু তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত বিভ্রাটের কারণে তা মহাকাশেই হারিয়ে যায়।

এই মিশনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-র তৈরি অত্যাধুনিক নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’ (EOS-N1)। মহাকাশ থেকে শত্রু দেশের গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য এই স্যাটেলাইটটি ভারতের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। তবে রকেটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা আপাতত অনিশ্চিত হয়ে পড়ল।

ইসরো সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৮ মিনিটে ২৬০ টন ওজনের PSLV-C62 রকেটটি ১৬টি স্যাটেলাইট বহন করে উৎক্ষেপণ করা হয়। প্রথম দুই ধাপ স্বাভাবিক থাকলেও স্টেজ থ্রি (PS3)-র শেষ পর্যায়ে প্রযুক্তিগত অসঙ্গতি দেখা দেয় এবং নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কোনও স্যাটেলাইটই নির্ধারিত কক্ষপথে পৌঁছতে পারেনি। আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

এই মিশনে ভারতের পাশাপাশি ফ্রান্স, নেপাল ও ব্রাজিলের স্যাটেলাইট ছিল। এছাড়া ভারতীয় বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি স্যাটেলাইটও এই উৎক্ষেপণের অংশ ছিল। মিশন ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন মহাকাশ বিশ্লেষকরা।

ইসরো এক্স-এ দেওয়া বিবৃতিতে জানায়, “PSLV-C62 মিশনে PS3 পর্যায়ের শেষের দিকে একটি অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।” তবে এই ব্যর্থতা আলাদা করে গুরুত্ব পাচ্ছে, কারণ এটিই PSLV রকেটের টানা চতুর্থ ব্যর্থ উৎক্ষেপণ। সোমবারের মিশনটি ছিল PSLV-র ৬৪তম উৎক্ষেপণ, যদিও অতীতে ৬০ বার সফলভাবে মিশন সম্পন্ন করেছে এই রকেট।


মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক আশঙ্কা, এই মিশন ব্যর্থ হওয়ায় হাজার কোটি টাকা মূল্যের স্যাটেলাইটগুলি মহাকাশেই চিরতরে হারিয়ে গিয়েছে। কী কারণে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইসরো।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...