Saturday, March 14, 2026

ফের SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! মৃত বৃদ্ধার নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত যাবতীয় ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার পরেও অনিতা বিশ্বাসকে হিয়ারিং-এর জন্য ডাকা হয়। গত ৫ জানুয়ারি তিনি শুনানিতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। তবে শুনানি শেষে প্রশাসনের তরফে স্পষ্ট কোনও আশ্বাস না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও অনিতার নিজের নাম সেখানে ছিল না। যদিও ১৯৯৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল। অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে তাঁর নাম বাদ পড়ে, তবে পরবর্তীকালে আবার ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। এবার SIR প্রক্রিয়ার সময় তিনি আগের ও পরের ভোটার কার্ডসহ অন্যান্য বৈধ নথি জমা দেন, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা জমা দিতে না পারায় তাঁকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ। আরও পড়ুন: হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

শুনানিতে গিয়ে সব নথি জমা দেওয়ার পরও প্রশাসনিক কর্তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর বা আশ্বাস না পেয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগতে থাকেন। পরিবারের দাবি, এর দু’দিন পর, ৭ জানুয়ারি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সংগঠনিক জেলা সভাপতি বুরাহানুল মুকাদ্দিম শাহনাওয়াজ সরদার, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সুভাষ সাহা, বনি ভট্টাচার্য-সহ তৃণমূলের একাধিক নেতা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...