হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

কবাডি খেলোয়াড়কে খুনের পর থেকেই পলাতক! পঞ্জাব থেকে হাওড়া, গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হয় নি। অবশেষে পুলিশের জালে ৩ অভিযুক্ত। পঞ্জাবের কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে খুনের অভিযোগে অবশেষে হাওড়া থেকে গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে। তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) সদস্য বলেই জানা গিয়েছে।
Sponsored

সোমবার গোলাবাড়ি থানার পুলিশ পঞ্জাবের গ্যাংস্টার গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এরা তিনজন পাঞ্জাবের বাসিন্দা, নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। গত ১৫ ডিসেম্বর ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া খুন হয়েছিলেন। সেলফি তোলার নামে রানাকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্তরা। তারপর থেকেই পঞ্জাবের কবাডি খেলোয়াড়কে খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজ করছিল পুলিশ কিন্তু কোনভাবেই নাগালে আসছিলেন না তাঁরা। আরও পড়ুন: ৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়
Sponsored

সূত্রের খবর, তিন অভিযুক্ত পঞ্জাব থেকে নেপাল চলে যান এরপর গ্যাংটক দিয়ে ভারতে ঢুকে পড়েন। কয়েকদিন কলকাতায় গা-ঢাকা দিয়েছিলেন বটে তবে বিপদ বুঝে রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পালাবার ছক করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসটিএফ গোলাবাড়ি থানার পুলিশকে সতর্ক করায় কার্যসিদ্ধি হয় নি। অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
