Sunday, March 15, 2026

আসানসোলে কয়লাখনিতে ধস! মৃত ২, আটকে বহু

Date:

Share post:

ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে ধসের নীচে এখনও একাধিক শ্রমিক আটকে আছে। চলছে উদ্ধারকাজ। আর্থ মুভার দিয়ে ধস সরানোর চেষ্টা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। কুলটির খোলামুখ থেকে অবৈধভাবে কয়লা কাটতে নেমেছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় আচমকা বেশ বড় মাটির চ্যাঁই ধসে পড়ে শ্রমিকদের উপর। খবর পেয়ে তৎক্ষণাত্ কুলটি থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। জেসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। সকাল থেকে উদ্ধার অভিযান জোরকদমে চলছে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন এই ধসের নীচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...