Saturday, May 16, 2026

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

Date:

Share post:

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, প্রতিটি কুকুর কামড়ের ঘটনায় ক্ষতিগ্রস্তকে ভারী ক্ষতিপূরণ দেওয়ার দায় রাজ্য সরকারের ওপর বর্তাবে। তাছাড়াও যারা কুকুরকে ভালোবেসে খাওয়াতে আসেন তাঁদেরও সমান দায়িত্ব নিতে হবে।

শুনানিতে আইনজীবী মেনকা গুরুস্বামী পথকুকুরপ্রেমীদের পক্ষ মন্তব্য করেন,’বিষয়টি আসলে ভালোবাসার। কুকুর অনেকের আবেগের জায়গা।’ তার জবাবে বিচারপতি বিক্রম নাথ জানান, পথকুকুর কারও একার নয়। কিন্তু যাঁরা কুকুরকে খাওয়ানোর কথা বলছেন, কোনও ঘটনা ঘটলে তাঁদের ঘাড়েই দায় বর্তাবে। কুকুরপ্রেমীদের উদ্দেশে বিচারপতি নাথ বলেন,‘একটা কাজ করুন, যাঁরা বলছেন তাঁরা কুকুরগুলোকে নিজের বাড়িতে নিয়ে যান। কুকুর কেন রাস্তা অপরিষ্কার করবে? কেন কামড়াবে? কেন মানুষকে ভয় দেখাবে?’ আরও পড়ুন: ১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

শুনানিতে আদালত আরও জানায়, রাজ্য ও পুরসভাগুলি যদি পথকুকুর নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে কুকুরের কামড়ে কেউ আহত বা নিহত হলে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হতে পারে। আদালতের মতে, এটি প্রশাসনিক ব্যর্থতার সরাসরি ফল। এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারগুলির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ও মন্তব্য নতুন করে বিতর্ক শুরু করেছে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...