Thursday, June 25, 2026

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

Date:

Share post:

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে রাজনৈতিক কর্মসূচি তিনি শুরু করেন মদনমোহন মন্দিরে পুজো দিয়ে। মঙ্গলবার কোচবিহারের (Coochbehar) রণসংকল্প সভায় আসার আগে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। 

এরপর সভামঞ্চে বক্তব্য শুরুর প্রথমেই অভিষেক বলেন, “কোচবিহারে (Coochbehar) আসব মদনমোহন মন্দিরে যাব না, তা তো  হয় না। ২০২৩ সালের নবজোয়ারের কর্মসূচি আমি কোচবিহারে দিনহাটার মাটি থেকে শুরু করে ছিলাম, তখনও মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে রাসমেলা ময়দানে মিটিং হয়েছিল,  যখন এসেছিলাম মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেছিলাম।”
আরও খবরগঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

অভিষেক বলেন, “বাংলার মানুষ জবাব দেবে। চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। তাতে কোচবিহারের অবদান যাতে অন্যতম হয়, কোচবিহার যাতে দক্ষিণ ২৪ পরগনা, বা হুগলি, বর্ধমানের মতো দৃষ্টান্ত স্থাপন করে, আপনাদের নিশ্চিত করতে হবে। মদনমোহন মন্দির থেকে যখন আসছিলাম মনে হচ্ছিল ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি। এই উৎসাহ টাকা দিয়ে কেনা যায় না। সকাল ১০টা থেকে ছবি পাচ্ছি, মাঠে লোক এসেছে। সাড়ে ৪ ঘণ্টা ধরে কাঠফাটা রোদ উপেক্ষা করে মাঠে বসে রয়েছে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিকে উপড়ে ফেলবেন।” 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...