Saturday, May 16, 2026

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

Date:

Share post:

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু হয়ে যায় এই ঘটনায়। সাপ নিয়ে ঘোরার কারণে আধঘণ্টার বেশি ওই ব্যক্তিকে চিকিৎসা দিল না মথুরার হাসপাতাল। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা প্রকাশ হতেই পুলিশ ডাকে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের সহযোগিতায় সাপটি (snake) কৌটোয় ভরে চিকিৎসা করা হয় ওই ব্যক্তির।

বৃন্দাবনের এক ই-রিক্সাচালককে একটি সাপ কামড়ালে তিনি সাপটি ধরে নিয়ে মথুরার হাসপাতালে চলে আসেন। সেখানে অ্যান্টি-ভেনম (anti-venom) চাইলে তিনি দেখাতে যান কোন সাপ তাঁকে কামড়েছে। হাসপাতাল কর্মীরা তাঁকে বেরিয়ে গিয়ে সাপটি ছেড়ে দিতে বলেন। কিন্তু যেখানে সেখানে সাপ ছাড়লে আবার বিপদ হতে পারে মনে করে ওই ব্যক্তি সাপটি ছাড়েননি।

আরও পড়ুন : কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

এরপর তিনি অভিযোগ করেন আধঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়নি বলে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, তিনি জ্যাকেটের (jacket) ভিতর দেড় ফুটের একটি সাপ (snake) ধরে আনায় তাঁকে বাইরে যেতে বলা হয়। শেষ পর্যন্ত মথুরা পুলিশের সহযোগিতায় সাপটি বাক্স-বন্দি করে তাঁর চিকিৎসা শুরু হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল।

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...