Saturday, May 16, 2026

ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

“আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।” সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন একতিরে নির্বাচন আর গেরুয়া শিবিরকে একতিরে নিশানা করেছেন মমতা।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে একের পর এক প্রশ্ন তুলে মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কয়লা থেকে হাওয়ালা- সীমান্ত কার হাতে? কাস্টমস কার হাতে? সিআইএসএফ কার হাতে? বাইরে থেকে কে প্লেনে আসছে, সবই তো কেন্দ্র দেখে। আর্মিও তোমাদের হাতে।” রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “যাঁরা সত্যিকারের চোর-ডাকাত, তাঁদের ধরুন।” এর পরেই বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, সেনাবাহিনী ও কেন্দ্রীয় সংস্থার একাংশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। দাবি করেন, “আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন। প্লিজ এটা করবেন না”। আরও পড়ুন: ১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

একই সঙ্গে নাম না করে বাংলায় মধ্যপ্রদেশের এক নেতার আসা-যাওয়া নিয়েও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলায় শান্তিতে থাকতে পারেন, এখানকার মিষ্টিও খাওয়ানো হবে, কিন্তু বাংলার মানুষকে যেন হেনস্থা না করা হয়। বিজেপিশাসিত সরকারের রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ওখানে মারবেন, আর এখানে এসে বাঙালির নাম বাদ দেবেন?”

নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “বস্তা করে কেউ অস্ত্র বা বোমা আনছে কি না, সেটা দেখা আমার দায়িত্ব। আমার রাজ্যে শান্তি রক্ষা করতেই হবে।” এবিষয়ে বিএলএ-১ ও বিএলএ-২-কেও নজর রাখার নির্দেশ দেন তিনি।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...